আমার কাছে বন্ধু মানে চরম দূঃখেও হাসা,
কোনোকিছু না করেও বড় বিপদে ফাসা।
বন্ধু মানে হারিয়ে যাওয়া গন্তব্যহীন পথে,
সবার কাছে খারাপ হলেও আমি,ভাল বন্ধুর মতে।
বন্ধু আমায় ভূলেনা কভূ,থাকি যতই দূরে ,
চলে যাচ্ছে তবুও জানি,আসবে ঠিকই ফিরে।
কেউ না বুঝে মনের জ্বালা,বন্ধু তো বুঝে !
হাজার লোকে প্রশ্ন করে,উত্তর একজনই খোজে।
সারাজীবন খোজে বেড়াও এমন কিছু বন্ধু,
যাদের একটু কথার আদলে শুকাবে,মনের বিষাদ সিন্ধু।
রোজ হাশরে আল্লাহ যখন পাবেননা তোমার মুক্তির কোনো আমল,
প্রশ্ন করবেন>আছেকি তোমার ৩জন ভালো বন্ধু ?ডাকো তাদের এখন।
তাইতো বলি,বুঝেন আপনি,বুঝবেন না হলে কালক্ষেপন,
এই দুনিয়ায়সবচে কঠিন কাজ হল,ভাল বন্ধু নির্বাচন।

No comments:
Post a Comment